ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, একটি বাড়িতে হামলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তাসনিম নিউজ ওই বাড়িটিকে ‘ভাড়াটে সন্ত্রাসীদের’ ব্যবহৃত বলে উল্লেখ করেছে।
ইরানি সংবাদমাধ্যমটির দাবি, ‘ইসলামি যোদ্ধা’ হিসেবে বর্ণিত একটি গোষ্ঠী ওই বাড়িতে হামলা চালানোর পর লড়াই শুরু হয়।

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের







