সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে, দক্ষিণ সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দক্ষিণাঞ্চলের শারুরাহ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে ‘অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলো’ লক্ষ্যবস্তু করা হয়। এসব কেন্দ্র তাদের ভাষায়, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করছে’।

ইয়াহিয়া সারি হামলাটি কখন চালানো হয়েছে, তা জানাননি।

তবে সৌদি আরবকে সতর্ক করে তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হলে সৌদি ভূখণ্ডের আরও গভীরে বড় ও আরও তীব্র হামলা চালানো হবে। 

/এএস/ 
সম্পর্কিত
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত  
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ