হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৩

হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

ইরনা জানিয়েছে, কেশমের গভর্নর হামলার জন্য ‘সন্ত্রাসী শত্রু’কে দায়ী করেছেন। নিহত ব্যক্তি জাহাজটির ১০ সদস্যের ক্রুর একজন। তবে কী ধরনের ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত করেছে, তা এখনও শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

আলাদাভাবে যুক্তরাজ্যভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পরে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় কর্তৃপক্ষ আরোহীদের সরিয়ে নেয়।

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের অবস্থান জোরালো করার ক্ষেত্রে কেশম দ্বীপটি গুরুত্বপূর্ণ। দ্বীপটি বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত।

হামলার কয়েক ঘণ্টা আগেও কঠোর অবস্থানের কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।

/এসএইচএম/
সম্পর্কিত
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি, কত ডলারে কিনলেন ক্রেতা
সর্বশেষ খবর
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন