ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। রবিবার নয়াদিল্লিতে ১১ সদস্যের জোটের নেতারা সম্মেলনের ফাঁকে ‘ব্রিকস ফ্যামিলি ফটো’তে অংশ নেন।

এর আগে চীন, রাশিয়া, ইরান ও ভারতসহ ব্রিকসের সদস্যরা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন। এর মাধ্যমে আগের মতপার্থক্য কাটিয়ে ঐকমত্যে পৌঁছান জোটের নেতারা।

ছবিতে মাঝখানে ছিলেন মোদি। তার দুই পাশে ছিলেন পুতিন ও শি জিনপিং। সম্মেলনে শি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পরিপন্থি। 

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ায় গভীর উদ্বেগ জানিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে- এমন কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা দেন, নয়াদিল্লি ঘোষণা ২০২৬ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানানো হয়। পাশাপাশি ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলার নিন্দা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর জবাবদিহির ওপর জোর দেওয়া হয়। সংঘাত প্রতিরোধ, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং মাদক, অস্ত্রপাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সংগঠিত অপরাধের মতো আন্তদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে জোটটি।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান