যুক্তরাষ্ট্রের জর্ডান ঘাঁটিতে হামলার আগে ইরান চীনা সংস্থার কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল, এমন প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, জুলাইয়ে জর্ডানে তিন মার্কিন সেনা নিহত হওয়ার আগে ইরানের কাছে ঘাঁটির স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল চীনা সংস্থাগুলো।
এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে আলোচনা করবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রও চীনের গোয়েন্দা তৎপরতাকে একইভাবে দেখেন বলে জানান তিনি।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা মূলত আমরা যা করি, সেটাই করে।’ চীন যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করে বলা হলে তিনি বলেন, ‘আপনারা ঠিক বলেছেন, আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।’
আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে চীন এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। আয়ারল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প আবারও শির সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করেন।
ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহকারী চীনা সংস্থাগুলোর পরিচয় মার্কিন কর্মকর্তারা প্রকাশ করেননি। পাশাপাশি ওই প্রতিবেদনে বেইজিং সরাসরি এতে জড়িত ছিল, এমন অভিযোগও করা হয়নি।

ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯







