লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪

দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপ দখল করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুথি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ-পথটির ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্ত হলো। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সরকারি দুই কর্মকর্তা ও এক হুথি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রেটার হানিশ ও লেসার হানিশ দ্বীপে যোদ্ধা মোতায়েন করেছে হুথিরা। সরকারি বাহিনীর সঙ্গে মিত্র কয়েকশ সেনা দ্বীপপুঞ্জ থেকে সরে যাওয়ার পর হুথিরা দ্বীপগুলো দখল করে নেয়।

এর আগে গত সপ্তাহে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালির ভেতরে অবস্থিত বন্দরনগরী মোখা ও মায়ুন দ্বীপ দখল করে হুথিরা।

রবিবার সংঘাত আরও তীব্র হয়। লোহিত সাগরের তীরবর্তী এলাকায় ইরান-সমর্থিত হুথিদের লক্ষ্য করে সরকারি বাহিনী হামলা চালায়। জবাবে সৌদি আরবের ভূখণ্ডে হামলা চালায় হুথিরা। সৌদি আরব ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে।

ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। তবে এক কর্মকর্তা মোখা বন্দরনগরী ও বাব আল-মান্দেবের একটি দ্বীপ হুথিদের দখলে যাওয়াকে ‘বেদনাদায়ক’ পরাজয় হিসেবে স্বীকার করেছেন। 

ইয়েমেনে ফের গৃহযুদ্ধের আশঙ্কার মধ্যে জাতিসংঘ জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে সংঘাতের কারণে ৮০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়