হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে একদিনে সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এসব হামলার সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে। 

রবিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, গত ২৪ ঘণ্টায় তাইজ, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, আল-বায়দা ও সাদায় এসব হামলা চালানো হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে এফ-১৫ যুদ্ধবিমান উড়িয়ে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার জবাব দেওয়া হবে। তিনি বলেন, আল্লাহ চাইলে আমাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাববিহীন থাকবে না। শাস্তি আসছে।

এর আগে রবিবার ইয়েমেনের একটি টেলিভিশন জানায়, সৌদি যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত কয়েক দিনে ইয়েমেনে সৌদি হামলা বেড়েছে। এর মধ্যে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানে অগ্রসর হয়েছে।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
আরব নেতাদের গ্রেফতারের দাবি ইসরায়েলের ডানপন্থি মন্ত্রীর
ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
সর্বশেষ খবর
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যালটে আগাম সিল, অভিযোগ জামায়াতের
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা