ঝড়ের মুখে তিনবার অবতরণের ব্যর্থ চেষ্টা, মাঝআকাশে আতঙ্কে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১

ইস্তাম্বুল থেকে তিউনিশিয়ামুখী তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঝড়ের কবলে পড়ে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। এতে বিমানের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অন্তত তিনবার অবতরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং পরিশেষে অন্য একটি বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুরো বিমানযাত্রা চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিমানের ভেতর থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারী মায়স্কায়া একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ঝড়ের ধাক্কায় বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে থাকলে যাত্রীদের চিৎকার করতে ও সিট শক্ত করে ধরে রাখতে দেখা যায়।

ফ্লাইটের অভিজ্ঞতা তুলে ধরে সেই ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেন, এমনিতে ফ্লাইটটি মসৃণ ছিল, কিন্তু নিচে নামা শুরু করতেই পরিস্থিতি ভীষণ ভীতিকর হয়ে ওঠে। জীবনে কখনও এতটা ভয় পাইনি। আমার সাথে আমার মা-ও ছিলেন। পাইলট একই বিমানবন্দরে ঝড়ের মাঝ দিয়ে তিনবার বিমানটি নামানোর চেষ্টা করেন! প্রতিবারই আমাদের প্রচণ্ড ঝাঁকুনি সহ্য করতে হয় এবং তৃতীয় চেষ্টায় বিমানটি নিচের দিকে দ্রুত খসে পড়তে শুরু করে।

অবশেষে তিউনিস থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এনফিদা-হামামেত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। যাত্রীরা আতঙ্কিত হলেও বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
মাইকের শব্দ বন্ধ করে শকুনের সংখ্যা বাড়ালো গ্রামটি
সর্বশেষ খবর
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর