ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪১

ভারতে ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর জনসম্মুখের কর্মসূচি থেকে বিরত রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অসুস্থতার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার জানিয়েছে তার কার্যালয়।

৭৩ বছর বয়সী রামাফোসা সোমবার নয়াদিল্লি থেকে দেশে ফেরেন। এরপর চিকিৎসকেরা তাকে বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার পরামর্শ দেন। এদিকে দেশটির উপপ্রেসিডেন্ট পল মাশাটাইলও একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার পর সুস্থ হয়ে উঠছেন। ফলে দক্ষিণ আফ্রিকার শীর্ষ দুই নেতা দুজনই বর্তমানে জনসম্মুখের দায়িত্ব থেকে দূরে রয়েছেন।

রামাফোসার কার্যালয় জানিয়েছে, সম্ভব হলে নির্ধারিত কর্মসূচিগুলোতে মন্ত্রীরা তার প্রতিনিধিত্ব করবেন।

এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে কিছু দাবি সামনে এসেছে। তবে এসব দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

চীন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, সম্মেলনের সময় শি জ্ঞান হারিয়েছিলেন এবং জরুরি চিকিৎসার জন্য তাকে চীনে ফিরিয়ে নেওয়া হয়।

তার দাবি, বিশেষ একটি ফ্লাইটে চীনে ফেরার পর শিকে বেইজিংয়ের চাইনিজ পিপলস লিবারেশন আর্মি জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যা বেইজিং ৩০১ হাসপাতাল নামেও পরিচিত।

ওই পোস্টে আরও দাবি করা হয়, শি গুরুতর ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন। এছাড়া ভারতে তার স্বাস্থ্যগত অবস্থা প্রকাশ পাওয়ার শঙ্কা থেকেই তিনি চিকিৎসার জন্য দ্রুত বেইজিংয়ে ফেরার সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়।

তবে এসব দাবির কোনও সরকারি নিশ্চিতকরণ নেই। চীনা সরকার বা ভারতীয় কর্তৃপক্ষ কেউই শি স্ট্রোকে আক্রান্ত হওয়া, জ্ঞান হারানো বা হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানায়নি।

সূত্র: টাইমস নাও

/এএস/ 
সম্পর্কিত
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বশেষ খবর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও