ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২

ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে শনিবার (১২ সেপ্টেম্বর) ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের জন্য জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নৈশভোজের মেনুতে ছিল ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাবারের ঐতিহ্য। আঞ্চলিক স্বাদ, ঐতিহ্যবাহী রেসিপি ও আধুনিক পরিবেশনার সমন্বয়ে সাজানো হয়েছিল খাবারের তালিকা।

হিমালয় থেকে দক্ষিণ ভারত, গুজরাটি পদ থেকে পুরোনো দিল্লির জনপ্রিয় মিষ্টি- নৈশভোজের মেনুতে ছিল দেশটির বিভিন্ন অঞ্চলের খাবার। এর মাধ্যমে সম্মেলনকক্ষের বাইরেও বিশ্বনেতাদের ভারতের খাবার ও পুরোনো ঐতিহ্যের স্বাদ দেওয়ার আয়োজন করা হয়েছে।

শুরুতে ছিল খাণ্ডভি মিল, ফুই, সরিষা, নারকেল ও কারিপাতা দিয়ে সাজানো বেসনের রোল; সঙ্গে কেশর আম, মাইক্রোগ্রিনস ও দইয়ের ড্রেসিং। আরও ছিল খুম্ব গালৌটি-পুদিনার পার্লসসহ শিরমাল রুটির ওপর পরিবেশিত নরম প্যানে গ্রিল করা মাশরুম কাবাব।

মূল খাবারে ছিল পনির লাবাবদার, শ্যালট ও টমেটোর সমৃদ্ধ গ্রেভিতে রান্না করা নরম পনির। গুচ্ছি মার্মিক পদে ছিল হিমালয়ের মোরেল মাশরুম ও অ্যাসপারাগাস, জাফরান, কিশমিশ ও মামরা বাদাম দিয়ে রান্না করা খাবার।

এ ছাড়া ছিল দক্ষিণ ভারতীয় মসলা ও হাতে তৈরি ভার্জিন নারকেল তেলে ভাজা গাজর ও শিমের ক্যারট বিন পোরিয়াল, টমেটো ও কারিপাতায় সমৃদ্ধ হালকা ডালের ঝোল থাক্কালি বেলে সারু, মসলা ও মৌসুমি সুগন্ধি উপকরণে রান্না করা বাসমতি চাল ও বাজরার মিলেট পোলাও এবং বিটরুট ও তাজা হার্বস দিয়ে তৈরি ঠান্ডা দইয়ের পদ বিটরুট রায়তা।

ডিজার্ট বা মিষ্টান্নে ছিল ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম উইথ জিলাপি, মৌসুমি ফল ও হালকা ফেটানো ক্রিমের সঙ্গে খাস্তা জিলাপি। আর ছিল শাহতুত ফিরনি, দুধ ও চাল দিয়ে ধীরে রান্না করা পুডিং, যার ওপরে ছিল মিষ্টি তুঁত ফল ও সোনার পাত। 

সূত্র: উইয়ন নিউজ

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
হরমুজ প্রণালির কাছে ইরানি জাহাজে হামলা, নিহত ১
সর্বশেষ খবর
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন