বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

বাব আল-মানদাব প্রণালি দিয়ে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য রোম অপেক্ষা করবে না।

ক্রোসেত্তো বলেন, ‘জাহাজ চলাচল নিরাপদ রাখতে আমাদের সক্ষমতা রয়েছে।’

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ অচল হয়ে পড়লে এর অর্থনৈতিক পরিণতি গুরুতর হতে পারে। সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক বিলম্বের কারণে পরিস্থিতি আরও জটিল হতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাব আল-মানদাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যপথ। সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত এই পথ দিয়ে তেল, গ্যাস ও কনটেইনারবাহী জাহাজ চলাচল করে। ঐতিহাসিকভাবে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করেছে।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক সময়ে হুথিদের অগ্রগতির কারণে প্রণালিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ইরান-সমর্থিত হুথিদের হাতে উপকূলের বিভিন্ন এলাকা ও কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ যাওয়ায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিরা অতীতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সামরিক অভিযানও পরিচালনা করেছে। তবে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ায় পুরো নৌপথ নিরাপদ রাখা এখনও কঠিন হয়ে আছে।

/এনআই/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
হরমুজে টোগোর তেলবাহী জাহাজে ইরানের হামলা
সর্বশেষ খবর
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী