সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও

বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩

কর্ণাটিক সংগীতের কিংবদন্তি ও ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত গায়িকা এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘এম এস—আ লিগ্যাসি অন স্ক্রিন’-এ তাকে এই ভূমিকায় দেখা যাবে।

১৬ সেপ্টেম্বর সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে রাশমিকা জানান, এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ।

সুব্বুলক্ষ্মীর কণ্ঠের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আপনার কণ্ঠে এক অনন্য ঐশ্বরিক শক্তি রয়েছে। আপনার গান শুনলে সত্যিই মনে হয়, আমি যেন ঈশ্বরের সান্নিধ্যে বসে আছি। এটা আশীর্বাদ।’

সুব্বুলক্ষ্মীকে উদ্দেশ করে রাশমিকা আরও বলেন, ‘আম্মা, আপনি আমাকে আপনার জীবনের একটি ছোট অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। এ জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। আমি অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো, কথা দিচ্ছি।’

‘এম এস—আ লিগ্যাসি অন স্ক্রিন’ পরিচালনা করছেন ‘জার্সি’ সিনেমার নির্মাতা গৌতম তিনানুরি।

এদিকে নিতম্বের চোট থেকে সুস্থ হয়ে আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন রাশমিকা। বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে সিনেমাটির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর এটি আল্লু অর্জুন ও রাশমিকার দ্বিতীয় কাজ। সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি। এটি একটি তারকাবহুল প্যান-ইন্ডিয়ান সিনেমা। এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, মৃণাল ঠাকুর ও জাহ্নবী কাপুর।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির পর ‘রাকা’ হতে যাচ্ছে আল্লু অর্জুনের প্রথম সিনেমা। একই সঙ্গে ‘জওয়ান’ নির্মাণের পর অ্যাটলির সঙ্গেও এটাই তার প্রথম কাজ। আগামী বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রাকা’র।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
২০টি স্কুল উন্নত করার দায়িত্ব নিলেন আলিয়া ভাট ও রণবীর
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’