‘বিগ বস বাংলা’র ঘরে ভূত হানা দিয়েছে! সেই ভূত দেখে আঁতকে উঠলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সর ও এই শোয়ের প্রতযোগী নীরঞ্জন মন্ডল। রান্নাঘরে বাসন মাজার সময় আয়নায় ভেসে ওঠে ভৌতিক অবয়ব! আয়নার দিকে তাকাতেই আতঙ্কিত হয়ে চিৎকার করে ছুটে আসেন ঘরের ভেতর। তনুশ্রীও সেখানে অন্য কাজে ব্যস্ত ছিলেন।
নীরঞ্জনের চিৎকার শুনে কিছু বুঝে ওঠার আগেই তনুশ্রীও দৌড়ে ঘরের ভেতর চলে আসেন। একদিকে নিরঞ্জনের আর্তনাদ আর দুজনের ঊর্ধ্বশ্বাসে ছুটে আসা দেখে ভয় পেয়ে যান ঘরের বাকি সদস্যরাও।
এদিকে বিগ বসের রান্নাঘরের ভৌতিক কাণ্ড ঘিরে তোলপাড়। এই ঘটনায় প্রত্যেকেই এতটা আতঙ্কিত যে কেউ আর এক মুহূর্ত একা থাকার সাহস পাচ্ছে না। তবে নীরঞ্জনের ভূত দেখার ঘটনায় দর্শক ও নেটিজেনদের একাংশের ধারণা, বিগ বসের নির্দেশে নন্দিনী সিক্রেট রুম থেকে এই পুরো রহস্যময় কাণ্ডটি ঘটাচ্ছেন।
আয়নায় ভৌতিক অবয়ব দেখে শোয়ের দর্শকও প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু পর মুহূর্তেই আবার মনে হয় এটা হয়তো বিগ বসের ঘরে টাস্কেরই অংশ। এই ভাবনার নেপথ্যেও রয়েছে বিশেষ কারণ। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই বলেছেন, ভূত চতুর্দশীর দিন আবার দেখা হবে। তাই দর্শকের মনে দানা বাঁধছে সন্দেহ। ভূত চতুর্দশীর চমক হিসেবেই হয়তো দর্শককে একঝলক ভূত দর্শন করালো!
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার