‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?

বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে ঘিরে এবার বড়সড় চমকের ইঙ্গিত দিলেন পরিচালক অ্যাটলি। তার পরিচালনায় নির্মিত বহুল আলোচিত ‘রাকা’ ছবির নতুন প্রচারণামূলক টিজার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। টিজারে গল্পের কোনও গুরুত্বপূর্ণ অংশ না দেখালেও নির্মাতাদের বার্তা বুঝিয়ে দিচ্ছে—ছবিটি নিয়ে তাদের পরিকল্পনা বেশ বড়।

প্রকাশিত টিজারের সঙ্গে দেওয়া হয়েছে মাত্র একটি বার্তা—‘একটি বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত হন।’

টিজারের বার্তায় আরও বলা হয়েছে, অসম্ভবের সীমা পেরিয়ে নতুন কিছু করার লক্ষ্যেই ‘রাকা’ নির্মাণ করা হয়েছে। এমন রহস্যময় প্রচারণা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে ‘রাকা’র প্রচারণায় আরও একটি ধাঁধার জন্ম দিয়েছিল ‘৩৭’ সংখ্যাটি। এক দিনের ব্যবধানে প্রকাশিত সেই ভিডিওতে সংখ্যাটি ছাড়া আর কোনও তথ্য ছিল না। সংখ্যাটির সঙ্গে ছবির গল্পের কী সম্পর্ক, তা এখনও জানা যায়নি।

তবে ছবির চরিত্র নিয়ে এরই মধ্যে বেশ কিছু তথ্য সামনে এসেছে। গুঞ্জন রয়েছে, আল্লু অর্জুনকে একই ছবিতে চারটি আলাদা বয়স ও প্রজন্মের চরিত্রে দেখা যেতে পারে। একটি চরিত্রে দাদু, আরেকটিতে বাবা এবং বাকি দুটিতে দুই ছেলের ভূমিকায় অভিনয় করার কথা শোনা যাচ্ছে।

‘রাকা’র গল্প নিয়ে আরও একটি চমকপ্রদ তথ্য ঘুরছে। ছবিতে দুটি সমান্তরাল মহাবিশ্বের কাহিনি দেখানো হতে পারে বলে জল্পনা রয়েছে। যদিও এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। ফলে সত্যিই আল্লু অর্জুন চার চরিত্রে অভিনয় করছেন কি না, কিংবা গল্পে সমান্তরাল মহাবিশ্বের উপস্থিতি রয়েছে কি না—তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের পরবর্তী ঘোষণার জন্য।

অ্যাটলির এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরকে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল