‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল

বিনোদন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১৫:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৫:০০

‘রামায়ণ’ ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই শূর্পণখার সাজে রাকুল প্রীত সিংয়ের লুক নিয়ে আলোচনা চলছে। ছবিটি মুক্তির এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু নেপথ্যের মুহূর্ত (বিটিএস) প্রকাশ করেন অভিনেত্রী। পাশাপাশি ভাগ করে নেন দীর্ঘ এক আবেগঘন বার্তা।

রাকুল জানান, ‘রামায়ণে শূর্পণখার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন।

তিনি বলেন, ‘আমার জন্য এটি ছিল ভীষণ বিশেষ একটি যাত্রা। এমন গল্পের অংশ হওয়ার সুযোগ প্রতিদিন আসে না, যে গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের জীবন ও সংস্কৃতির অংশ হয়ে রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এত বিশাল পরিসরে রামায়ণকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখা সত্যিই অন্য রকম অভিজ্ঞতা। আমাদের দেশের মানুষের কাছে যে গল্পের এত গুরুত্ব, তার অংশ হতে পারা এবং এত বড় আয়োজনে গল্পটিকে বাস্তব রূপ নিতে দেখা—এই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।’

ছবির পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি নিজের হেয়ার ও মেকআপ টিমকেও ধন্যবাদ জানিয়েছেন রাকুল। তার মতে, শূর্পণখার চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে প্রত্যেকেই অসাধারণ কাজ করেছেন।

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘সবার এই ছবিটি দেখার অপেক্ষায় আছি। আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। এটি শুধু একটি সিনেমা নয়, এমন একটি মুহূর্ত, যা একজন ভারতীয় হিসেবে আমাকে গর্বিত করে।’

ছবিতে শূর্পণখার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। তিনি জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি মহাকাব্যের অংশ হতে পারা তাঁর জন্য বিশেষ অনুভূতির।

রাকুল

কেন ‘রামায়ণ’-এর অংশ হয়েছেন রাকুল

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’ ছবিতে অভিনয়ের আগ্রহের কারণ জানিয়েছিলেন রাকুল।

তিনি বলেন, ‘আমার কাছে বিষয়টি আকর্ষণীয় মনে হওয়ার পেছনে কয়েকটি কারণ ছিল। প্রথমত, এটি বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবে। আমাদের ইতিহাস ও সত্যকে প্রথমবারের মতো বিশ্বব্যাপী একটি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘শূর্পণখা এমন একটি চরিত্র, যাকে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। চরিত্রটির অনেকগুলো দিক রয়েছে। মূলত তার কারণেই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। তাই এমন বহুমাত্রিক একটি চরিত্রে অভিনয় করা আমার জন্য বেশ আকর্ষণীয় ছিল।’

‘রামায়ণ’ সিনেমা

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় তৈরি এই ছবির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল
‘রামায়ণ’ এর যে চরিত্রের প্রতি মানুষের ভুল ধারণা, কেন সেটি করলেন রাকুল
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
‘জাতীয় ফুপু’খ্যাত দীপার নতুন সিদ্ধান্ত
৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা
৫০ বছরের বড় অভিনেতার সঙ্গে রোমান্স, কার বিপরীতে শ্রীলীলা
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়
ইমরানের ‘বর্ষা চোখ’, কেন আলোচনায়