শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা

বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

বলিউডের রোমান্টিক সিনেমায় প্রেমের উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। শাহরুখ খানের ভক্ত হলেও তার পুরোনো কিছু সিনেমা নতুন করে দেখে অবাক ও অস্বস্তি বোধ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বিশেষ করে নারীর ‘না’কে উপেক্ষা করে তাকে অনুসরণ করাকে যেভাবে প্রেম হিসেবে দেখানো হতো, সেটিই রাধিকাকে ভাবিয়েছে।

সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, কিশোরী বয়সে সিনেমায় যেসব বিষয়কে রোমান্টিক হিসেবে দেখানো হতো, এখন সেগুলোকে অন্যভাবে দেখেন তিনি।

তার ভাষায়, ‘আমি শাহরুখের বিশাল ভক্ত। কিন্তু আগে যেসব সিনেমা আমার খুব পছন্দ ছিল, সেগুলো আবার দেখে সত্যিই অবাক হয়েছি। কারণ একজন নারী যখন ‘না’ বলত, সেটাকে কখনোই ‘না’ হিসেবে নেওয়া হতো না। একজন নারীকে অনুসরণ করাকেই প্রেম হিসেবে দেখানো হতো।’

রাধিকা বলেন, ‘পর্দায় নারীদের একদিকে যৌন আবেদনময় করে দেখানো হয়েছে, অন্যদিকে তাদের ‘নৈতিকতা’ ও ‘ভালো নারী’র নির্দিষ্ট কাঠামোর মধ্যেও আটকে রাখা হয়েছে। নারীর যৌনতা নিয়ে এই দ্বৈত উপস্থাপনকেই সমস্যাজনক মনে করেন তিনি।

এদিকে রাধিকা আপ্তে অভিনীত ‘লাস্ট স্টোরিজ ৩’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। অ্যান্থলজি সিরিজটির চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।

এতে রাধিকার সঙ্গে আরও অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, বিজয় ভার্মা, অভিষেক ব্যানার্জি, অদিতি রাও হায়দারি, রাধিকা মাদান ও আলি ফজল।

/এনআই/
সম্পর্কিত
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
শাহরুখের হাত ধরে স্কিনকেয়ারে বদলের বার্তা
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
সালমানের গাড়ি ঘিরে ভিড়, ঘটলো দুর্ঘটনা: ভিডিও ভাইরাল
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের