আগামী সপ্তাহে নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার নির্ধারিত বিশ্বনেতাদের তালিকায় নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া দুই নেতার ব্যস্ত সময়সূচির কারণে আলাদাভাবে কোনো বৈঠকের সম্ভাবনাও নেই বললেই চলে। টাইমস অব ইসরায়েলকে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ওই মার্কিন কর্মকর্তা জানান, আগামী মঙ্গলবার ট্রাম্প ব্রিটেন, মেক্সিকো এবং জাপানের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে ফিরে যাবেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি মাত্র একদিনের মতো নিউ ইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে।

গ্রিনল্যান্ডে মার্কিন রাজত্ব: ডেনমার্কের সঙ্গে 'অনন্ত' চুক্তি ট্রাম্পের







