মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বড় তেল শোধনাগার। দেশটির পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে শত শত ড্রোন হামলার ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রবিবার জানান, ১ হাজার ৬০০টির বেশি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, পৃথক দুটি ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। একটি ২১ তলা ভবনে ড্রোন আঘাত করে আগুন লাগলে প্রায় ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

সোবিয়ানিন জানান, মস্কো অয়েল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন। সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার লক্ষ্য হয়েছে গুরুত্বপূর্ণ এই শোধনাগার। সোবিয়ানিন অভিযোগ করেন, কঠোর নিয়ন্ত্রণে চলা তিন দিনের পার্লামেন্ট নির্বাচন ব্যাহত করতেই ইউক্রেন এই নজিরবিহীন হামলা চালিয়েছে। তবে তার দাবি, হামলার সেই উদ্দেশ্য সফল হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে সর্বশেষ হামলার পর সেই সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় ১৩৮টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে ১০১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তারা।

/এসএইচএম/
সম্পর্কিত
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
বিশ্বজুড়ে যুদ্ধ-সংকট, জাতিসংঘে বসছেন বিশ্বনেতারা
কিয়েভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের