ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬

উত্তর কোরিয়া সমুদ্রে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। রাবিবার (২০ সেপ্টেম্বর) নিক্ষেপের পরপরই ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে নিশ্চিত করেছে। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে সাগরে পড়ে গেছে।

এর আগে গত সপ্তাহে পূর্ব সাগরের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। পরে উত্তর কোরিয়া জানায়, এটি ছিল যৌথ ফায়ার-পাওয়ার মহড়ার অংশ। চলতি সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার পারমাণবিক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেশটি।

সম্প্রতি উত্তর কোরিয়াকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান পাঁচ দিনের যৌথ সামুদ্রিক মহড়া শেষ করেছে। ‘ফ্রিডম এজ’ নামের ওই মহড়াকে পিয়ংইয়ং হুমকি হিসেবে আখ্যায়িত করে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম সং গি শক্তির দৃষ্টিকোণ থেকে ‘কঠোর ও পাল্টা ব্যবস্থা’ নেওয়ার সক্ষমতার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা বিষয়টি সম্পর্কে অবগত। তবে প্রাথমিক মূল্যায়নে এসব নিক্ষেপ যুক্তরাষ্ট্রের সেনা, ভূখণ্ড বা মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেনি বলে জানিয়েছিল ওয়াশিংটন।

এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছর বৈঠকের আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়াও কমিয়ে আনা হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
সৌদি সমর্থনে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক
সর্বশেষ খবর
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
জাল সনদে ১৯ বছর চাকরি, হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
জাল সনদে ১৯ বছর চাকরি, হাইকোর্টের কর্মচারীকে ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার