ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৯

চলতি মাসে রাজস্থানের মরুভূমিতে বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমানগুলোকে একত্র করতে যাচ্ছে ভারত। ভারতীয় বিমানবাহিনীর ফ্ল্যাগশিপ বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তিতে এবারই প্রথম ভারতীয় কোনও সামরিক মহড়ায় আকাশে উড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টিলথ ফাইটার জেন।

যোধপুর বিমানবাহিনী ঘাঁটিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানান, মহড়ায় অংশ নেওয়ার জন্য ৬৫টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যার মধ্যে একাধিক দেশের বিমানবাহিনী সরাসরি অংশ নেবে এবং অনেক দেশ পর্যবেক্ষক দল পাঠাবে।

মহড়ায় যুক্তরাষ্ট্রের ৬টি এফ-৩৫ ও ২টি কেসি-১৩৫ ট্যাংকার; ফ্রান্সের ৭টি রাফাল, ৩টি এ৪০০এম ও ২টি এমআরটিটি; সংযুক্ত আরব আমিরাতের ৬টি এফ-১৬ ও একটি গ্লোবাল ৬০০০; জার্মানির ২টি এ৪০০এম; অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সি-১৩০ এবং শ্রীলঙ্কার একটি কিং এয়ার ৩৫০ অংশ নেবে। ভারতের পক্ষে রাফাল, সুখোই-৩০ এমকেআই, এলসিএ তেজাস, জাগুয়ার, মিরাজ ২০০০ এবং মিগ-২৯ আকাশে দাপাবে।

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত সাংবাদিকদের জানান, ২০২৪ সালের মহড়াটি এই প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছিল। তিনি বলেন, বহু বছর ধরে বিদেশি বিমানবাহিনীর সঙ্গে আমাদের কার্যক্রম ছিল দ্বিপক্ষীয় মহড়াকেন্দ্রিক। তরঙ্গ শক্তি সেই ধারণাকে বদলে দিয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে দুই ধাপে ১১টি দেশ তাদের যুদ্ধবিমান নিয়ে অংশ নিয়েছিল, যা একসঙ্গে একাধিক বিমানবাহিনীর সঙ্গে পরিকল্পনা ও সমন্বয়ের সুযোগ তৈরি করেছে।

আশুতোষ দীক্ষিত বলেন, আমরা যা জানি তা দেখানোর জন্য তরঙ্গ শক্তি মহড়ার আয়োজন করিনি, বরং আমাদের আরও কী শেখা দরকার তা আবিষ্কার করতেই এই আয়োজন।

তিনি জানান, আধুনিক যুদ্ধগুলো নির্ভুলতা, গতি, সমন্বিত আকাশ প্রতিরক্ষা, চালকবিহীন ব্যবস্থা এবং তথ্যভিত্তিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরেছে।

দেশীয় প্রযুক্তির আত্মনির্ভরশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতাকে পরস্পর পরিপূরক হিসেবে আখ্যা দিয়ে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত জানান, এই মহড়ার প্রধান তিনটি লক্ষ্য হলো কার্যক্রমগত শিক্ষা, পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারত্ব সুদৃঢ় করা।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
সর্বশেষ খবর
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার