বারিধারায় গাড়িচাপায় নিহত মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৯ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪) নিহতের ঘটনায় ওই গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছরের ওই কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
 
এদিকে মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে মৃত্যুর ঘটনায় করা মামলায় ৯ লাখ টাকায় আপস-মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন ওই কিশোরের আইনজীবী আলমগীর হোসেন।

শিশু আদালতের সামনে সাংবাদিকদের আপসনামার বিষয়টি জানিয়ে বলেন, ‘দাফন-কাফনবাবদ এক লাখ টাকা এবং মেহেদীর বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে মেহেদীর ভাই মামলার বাদী মোক্তাদির ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। আপসের বিষয় স্বীকার করলেও কত টাকায় আপস হয়েছে তা বলেননি তিনি। মোক্তাদির বলেন, ‘মামলার বিষয়ে আপস হয়েছে। কত টাকায় আপস হয়েছে জানি না। আমার মামা জানেন।’

গত মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মেহেদীকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা আজানকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মেহেদী হাসান নিহতের ঘটনায় ভাই মোক্তাদীর ইসলাম বুধবার গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়ি চালক আকাশ মারককে আসামি করা হলে নাম ছিল না চালকের আসনে থাকা ওই কিশোরের। বিষয়টি নিয়ে সমালোচনার পর বুধবার তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। 

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আরেফীন ইসলাম।

আপসের বিষয়ে জানতে চাইলে এসআই আরেফীন ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। 

তদন্তে এর প্রভাবে পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমরা আমাদের মতো তদন্ত করে যাবো।

/এআই/আইএএম/
সম্পর্কিত
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
মিরপুরে ৪ বছর আগে চিকিৎসক বুলবুল হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী