ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪

জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। গত বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মূলত আন্ত:রাষ্ট্রীয় অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষার মতো বৈদেশিক নীতির অগ্রাধিকারের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইরান সরকারের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘন, মধ্যপ্রাচ্য সংঘাতে জড়িত নয় এমন দেশের ওপর হামলা, হরমুজ প্রণালি অবরুদ্ধকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির পরিধি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রচেষ্টায় বাধার মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ঘটনা ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের প্রতি কলম্বিয়ার আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

উল্লেখ্য গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দেশটির আন্তর্জাতিক মিত্রতা পুনর্বিন্যাস করেছেন। তার পূর্বসূরি গুস্তাভো পেত্রোর গাজায় সংঘটিত গণহত্যা বিষয়ক কঠোর অবস্থান থেকে সরে এসে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুন:স্থাপনের প্রচেষ্টা দ্রুততর করেছেন।

/এএস/ 
সম্পর্কিত
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?
জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি
সর্বশেষ খবর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিন
মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিন
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়