‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ২৩:২২ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২৩:২২

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে  ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। শুধু রেফারির সিদ্ধান্তই নয়, টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আল মুতাইরি বলেন, সাফের আয়োজকেরা যদি বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চান, তাহলে অন্য দলগুলোর সময় নষ্ট না করে সরাসরি এই দুই দলকে নিয়ে ফাইনাল আয়োজন করা উচিত।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি শ্রীলঙ্কা। ম্যাচের বিভিন্ন সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ছিল লঙ্কানদের। বিশেষ করে ভিএআর না থাকায় ক্ষোভ প্রকাশ করেন কোচ।

আল মুতাইরির দাবি, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড থেকে হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার একটি পেনাল্টিও প্রাপ্য ছিল বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রুপ পর্ব থেকেই যদি ভিএআর থাকতো, আমি বিশ্বাস করি, তাদের দ্বিতীয় গোলটা অফসাইড ছিল। আর আমাদেরও একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। ভুটানের বিপক্ষেই যদি এই সমস্ত ভুল হতে পারে, তবে স্বাগতিক দেশ বাংলাদেশের বিপক্ষে আমাদের সঙ্গে কী ঘটবে? এটাই সাফের কাছে আমার প্রশ্ন।’

টুর্নামেন্টে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শ্রীলঙ্কার কোচ আরও বলেন, ‘যদি বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তবে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুই দলের মধ্যেই আয়োজন করুন। তাহলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।’

ভিএআর ব্যবহারের বিষয়েও আয়োজকদের সমালোচনা করেছেন আল মুতাইরি। তার প্রশ্ন, অর্থ ব্যয় করতে না পারলে কেন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে? বাইরে থেকে রেফারি আনার ব্যবস্থা থাকলে ভিএআরও রাখা উচিত বলে মনে করেন তিনি। শুধু সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন এই কোচ।

তবে এসব অভিযোগের মধ্যেও বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী আল মুতাইরি। বাংলাদেশের বিপক্ষে মাঠে কোনও ভয় নেই জানিয়ে তিনি বলেন, ‘আমি কেবল আমার বাবাকে ভয় পেতাম। তাই আমি কাউকে বা কোনও কিছুকেই ভয় পাই না। ফুটবল মাঠে খেলা হবে ১১ জনের বিরুদ্ধে ১১ জন। আমি একটা কথা প্রতিশ্রুতি দিচ্ছি; শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি সাফ ইতিহাসের সেরা ম্যাচ হবে।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে ইউপিআইয়ে পেমেন্ট, পর্যটকের অভিজ্ঞতা ভাইরাল
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
সর্বশেষ খবর
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
আঞ্চলিক সহযোগিতা জোরদারে গণমাধ্যমকে জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসতে হবে: রিয়াজ আহমেদ
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
রাস্তার কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
বাংলাদেশ দলে হামজাসহ প্রবাসীদের দেখে অবাক পাকিস্তানের কোচ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’