মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; মেধার সঙ্গে নৈতিক চরিত্রের সমন্বয় না ঘটলে সেই শিক্ষা দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার লক্ষ্য শুধু চাকরি বা ব্যবসা করা নয়। শিক্ষা মানুষের চিন্তাশক্তি প্রসারিত করে, সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায় এবং মানবকল্যাণে কাজ করার প্রেরণা দেয়। একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন। গণআন্দোলনের পর দেশে গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। রাজনৈতিক হয়রানি ও মামলা-মোকদ্দমা থেকে মুক্ত হয়ে এই পরিবেশকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এ্যানি বলেন, ১৯৮৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে উদ্বুদ্ধ হয়ে তারা রাজনীতিতে যুক্ত হন। জিয়াউর রহমানের সততা, ন্যায়-নিষ্ঠা, খাল খনন কর্মসূচি ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ তাদের অনুপ্রাণিত করেছিল বলে জানান তিনি। পরে খালেদা জিয়ার নেতৃত্বে তারা আন্দোলন অব্যাহত রাখেন।

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন এ্যানি। নবীন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’