সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৯ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশ একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা হয়নি মিডফিল্ডার সোহেল রানার। তার সঙ্গে একাদশে নেই ফারহান আলী ওয়াহিদ, ফাহামিদুল ইসলাম ও শাকিল আহাদ তপু। ম্যাচ মাঠে গড়াবে আজ বেলা ৩টায়। 

তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও শেখ মোরসালিন। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে জিদান ও শুকি নজর কেড়েছিলেন।

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপে হতাশাজনক শুরু হয়েছিল বাংলাদেশের। ওই ম্যাচের পরই কোচ ডুলিকে নিয়ে সমালোচনা শুরু হয়। সিঙ্গাপুরের বিপক্ষে তাই একাদশে চার পরিবর্তন এনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

জাকার্তার মাঠে আজ ৪-৩-৩ ছকে খেলতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে আক্রমণভাগে ‘নম্বর নাইন’ হিসেবে দেখা যেতে পারে শেখ মোরসালিনকে।

সিঙ্গাপুরের বিপক্ষে আজ পয়েন্ট না পেলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডও বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক নয়। সবশেষ দুই দেখায় সিঙ্গাপুরকে হারাতে পারেনি বাংলাদেশ।

এবার সেই ধারাটা বদলে আসিয়ান কাপে ঘুরে দাঁড়াতে পারবে কি না বাংলাদেশ, সেটিই এখন দেখার।

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোম, শুকি ইতোফুসা, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আসিয়ান কাপে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, দেখবেন কোথায়? 
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
সর্বশেষ খবর
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: আদালত থেকে কারাগারে নেওয়ার সময় পলক
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন