ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

ভারতের গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ল্যান্ডিং করার সময় লেজের অংশ রানওয়েতে আঘাত হেনেছে (টেইল স্ট্রাইক)। রবিবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তবে দ্বিতীয় চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে নেমে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্ডিগোর একজন মুখপাত্র বিবৃতিতে জানান, দমকা বাতাসের কারণে অবতরণের সময় এ৩২১ নিও মডেলের উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে রানওয়ে স্পর্শ করার সম্মুখীন হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর উড়োজাহাজটি পুনরায় চালু করা হবে। আপাতত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিকে গ্রাউন্ডেড রাখা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। বিশেষ করে ইন্ডিগোর এ৩২১ মডেলে বারবার টেইল স্ট্রাইকের ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গত মাসেও দিল্লি থেকে গোরখপুরগামী ইন্ডিগোর ৬ই ২৩৮১ ফ্লাইটে একই ধরনের ঘটনা ঘটেছিল। গোরখপুর বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট অবোর্টিং গো-অ্যারাউন্ড পদ্ধতি অনুসরণ করেন। পরবর্তীতে রুটিন পরিদর্শনের সময় বিমানে হালকা আঁচড় দেখা গেলে সেটিকেও সাময়িকভাবে গ্রাউন্ডেড করে রক্ষণাবেক্ষণে পাঠানো হয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!