শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৬

বুধবার (৩০ সেপ্টেম্বর) করণ জোহর ঘোষণা করেছেন, জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর আসন্ন নবম মৌসুমই হবে শেষ সিজন। এই ঘোষণায় মন খারাপ ভক্তদের। দীর্ঘদিন ধরে বলিউডের তারকাদের আড্ডার অন্যতম জায়গা হয়ে উঠেছিল এই শোয়ের বিখ্যাত ‘কাউচ’। ২০০৪ সালে যাত্রা শুরু করা বহুল আলোচিত এই শো এবার বিদায়ের প্রস্তুতি নিচ্ছে।

করণ জোহরের ঘোষণার পর ফিরে দেখা যাক ‘কফি উইথ করণ’-এর সবচেয়ে স্মরণীয় ও আলোচিত কয়েকটি মুহূর্ত।

কঙ্গনা, করণ ও স্বজনপোষণ বিতর্ক

শোটির পঞ্চম মৌসুমে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে এমন এক বিতর্ক তৈরি হয়েছিল, যা পরবর্তী বহু বছর বলিউডে আলোচনার কেন্দ্রে ছিল। কঙ্গনা রানাউত সাইফ আলি খানের সঙ্গে অনুষ্ঠানে এসে করণ জোহরকে কটাক্ষ করে তাকে ‘নেপোটিজমের পতাকাবাহক’ এবং ‘মুভি মাফিয়া’ বলে মন্তব্য করেছিলেন।

এই কথোপকথন ‘কফি উইথ করণ’-এর ইতিহাসে অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে এবং হিন্দি চলচ্চিত্রজগতে স্বজনপোষণ নিয়ে বৃহত্তর বিতর্ককে আরও উসকে দেয়। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, কঙ্গনার মন্তব্যে তিনি বিস্মিত হয়েছিলেন। ওই ঘটনার পর থেকেই করণ ও কঙ্গনার প্রকাশ্য দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে ওঠে, যা পরবর্তী বছরগুলোতেও অব্যাহত ছিল।

দীপিকা ও সোনমের নিশানায় রণবীর

তৃতীয় মৌসুমে একসঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। অনুষ্ঠানে তারা দীপিকার তৎকালীন প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে নানা মন্তব্য করেন। একপর্যায়ে দীপিকা রণবীরকে কনডমের বিজ্ঞাপনে অভিনয়ের পরামর্শ দেন। তার এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন রণবীরের প্রয়াত বাবা ও বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তিনি দুই অভিনেত্রীর মন্তব্যের সমালোচনা করেছিলেন।

কারিনা ও প্রিয়াঙ্কার উচ্চারণ নিয়ে খোঁচা

তৃতীয় মৌসুমেই দেখা গিয়েছিল আরেকটি আলোচিত তারকা-দ্বন্দ্ব। এক পর্বে কারিনা কাপুর প্রিয়াঙ্কা চোপড়ার উচ্চারণ নিয়ে কটাক্ষ করে প্রশ্ন করেছিলেন, ‘ও এই উচ্চারণ কোথা থেকে পেয়েছে?’

পরে প্রিয়াঙ্কা অনুষ্ঠানে এলে তাকে কারিনার সেই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেত্রী চমৎকার জবাব দিয়ে বলেন, ‘যেখান থেকে তার প্রেমিক (সাইফ আলি খান) পেয়েছেন।’

আলিয়া ভাটের ‘রাষ্ট্রপতি’ ভুল

শোতে অভিষেকের সময়ই ‘কফি উইথ করণ’-কে অন্যতম স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন আলিয়া ভাট। একটি সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর পর্বে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বদলে আত্মবিশ্বাসের সঙ্গে পৃথ্বীরাজ চভানকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

এই ভুল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোলিং হয়। তবে আলিয়া বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছিলেন। পরে একটি প্যারোডি ভিডিওতেও অংশ নিয়ে নিজের ভুল নিয়ে হাসাহাসি করেন তিনি।

ঐশ্বরিয়া রাইকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান হাশমি

চতুর্থ মৌসুমে র‍্যাপিড-ফায়ার পর্বে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘প্লাস্টিক’ শব্দটি জুড়ে দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন ইমরান হাশমি। একই পর্বে তিনি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকেও ‘ওভাররেটেড’ বলেছিলেন।

বহু বছর পর নিজের সেই মন্তব্য নিয়ে অনুতাপ প্রকাশ করেন ইমরান। তিনি জানান, ওই মন্তব্যের জন্য ঐশ্বরিয়া রাইয়ের কাছে ক্ষমা চাইতে চান।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া