ফার্নেস অয়েলের দাম বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬

অক্টোবর মাসের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করা ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সমন্বয় করা এ দাম ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করা হয়।

বিইআরসি জানায়, ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। কমিটি ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেট (আন্তর্জাতিক বাজারদর), সেপ্টেম্বর মাসের ক্রুড অয়েলের মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে অক্টোবর মাসের মূল্য সমন্বয়ের সুপারিশ করে।

এর পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় অক্টোবর মাসের জন্য ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর জানুয়ারিতে শুনানি করে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে তিন মাস অন্তর অথবা প্রয়োজন অনুযায়ী এ জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে কমিশন।

এর আগে সেপ্টেম্বর মাসের জন্য ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। সে হিসাবে অক্টোবর মাসে লিটারপ্রতি দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত