দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু; মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান; ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা; ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া; ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের; সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের; সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ফ্লাইদুবাইয়ের বিমানের ককপিট হামলা ও বিমানটি ক্র্যাশ করানোর চেষ্টার ঘটনায় এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় বুধবারের এই ঘটনাকে অত্যন্ত মারাত্মক নিরাপত্তা দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিমানে থাকা এক ইসরায়েলি যাত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রায় পাঁচ সপ্তাহ আগে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠি পাঠিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করা, ইসরায়েলকে দেওয়া সমর্থন ও বিদেশি যুদ্ধের বিরোধিতা করা এবং নীতির পরিবর্তন ঘটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই-এর দুবাই থেকে ইসরায়েলগামী একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে মাঝআকাশে এক রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। বিমানে এক পাইলট অন্য পাইলটকে আক্রমণ করে বিমানটি ধ্বংস করার চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। পরে ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের ওষুধ শিল্প মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এর জেরে দেশটিতে ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং কিছু চিকিৎসা সামগ্রী পাওয়া কঠিন হয়ে ওঠায় রোগী ও তাদের পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি ছুটির তালিকায় ইসলামি ধর্মীয় উৎসব দুটিকে যুক্ত করে একটি আইনে স্বাক্ষর করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম।

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও উপায়ে’ সহায়তা করবে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সম্প্রসারিত এই আঞ্চলিক সংঘাতে পাকিস্তান সরাসরি জড়িয়ে পড়তে পারে- এখন পর্যন্ত এটি ইসলামাবাদের পক্ষ থেকে দেওয়া অন্যতম স্পষ্ট ইঙ্গিত। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরাকে থাকা অবশিষ্ট সামরিক ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র. বুধবার (৩০ সেপ্টেম্বর) এই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়।  মার্কিন সেনা চলে যাওয়ায় দেশটিতে নিরাপত্তা শূন্যতা তৈরি হতে পারে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হতে পারে এবং পুনরুত্থানশীল ইসলামিক স্টেট (আইএস) আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে— এমন আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।  

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
সর্বশেষ খবর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত