যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক 
০২ অক্টোবর ২০২৬, ১২:১১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:১১

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে একটি বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) এক কর্মকর্তা এই তথ্য জানান। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এই আদেশের ফলে পূর্বানুমতি ছাড়া পাঁচ বা তার বেশি মানুষের জনসভা বা জমায়েত, শোভাযাত্রা, বিক্ষোভ, পিকেটিং এবং অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্লোগান দেওয়া, বক্তৃতা দেওয়া এবং যেকোনও ধরনের আগ্নেয়াস্ত্র, ব্যানার, প্ল্যাকার্ড, লাঠি, তলোয়ার, ইট বা এই জাতীয় বস্তু বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে, জনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই আদেশ কার্যকর করা হয়েছে।

আইসা ব অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), রাজ্যসভার সংসদ সদস্য মনোজ ঝা এবং আইনজীবী প্রশান্ত ভূষণ প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। দিল্লি পুলিশ এই বিক্ষোভের অনুমতি দেয়নি। গান্ধী জয়ন্তীতে সকাল ১১টায় এই জমায়েত হওয়ার কথা ছিল।

পুলিশের সূত্র জানিয়েছে, বিক্ষোভে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করা হয়েছিল। এরপর যন্তর মন্তরেসহ নয়াদিল্লির বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে। অননুমোদিত জমায়েত ঠেকানো এবং চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ব্যারিকেডও বসানো হয়েছে।

বিক্ষোভের আয়োজকেরা ভোটার তালিকা এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

/এএস/ 
সম্পর্কিত
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
হঠাৎ কেন বন্ধ দিল্লির ১১ মেট্রো স্টেশন?
পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
সর্বশেষ খবর
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
চাল-আটার জন্য হাহাকার, ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি
চাল-আটার জন্য হাহাকার, ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?