স্বৈরাচারী আমলে বারবার মুখ থুবড়ে পড়েছে দেশ: আমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ অক্টোবর ২০২৬, ১১:০০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:০১

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের শাহাদাতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

স্বৈরাচারী আমলে দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে উল্লেখ করে আমান বলেন, এবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল এবং ৯০-এর ছাত্রনেতারা। এ ছাড়া শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় স্বৈরাচারী হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন গণতন্ত্রকামী মানুষ। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্রদল নেতা নাজির উদ্দিন আহমেদ জেহাদ। তার মৃত্যু কেবল একজন তরুণের জীবনাবসান ছিল না; এটি এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি পায়।

শহীদ জেহাদের আত্মত্যাগের পর বিভিন্ন ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ জোরলো হয়। সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আন্দোলন বিস্তৃত হতে থাকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজপথে। রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন, ছাত্রসমাজের প্রতিরোধ এবং পেশাজীবীদের সক্রিয়তা মিলিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে প্রায় ৯ বছরের সামরিক স্বৈরশাসনের।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
ওসমান হাদীকে বিতর্কিত করতে ব্যবসায় নেমেছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
মোহাম্মদপুরে খাল পুনরুদ্ধারে ৪৫ দিনের পরিচ্ছন্নতা অভিযান
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
শাহবাগেই কেন এত পরিচয়হীন মানুষের মরদেহ মেলে
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা