‘আমাকে আটক করা হয়েছে’, ভিডিও বার্তায় জানালেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ১৬:২০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:২২

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে দলটির আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

একটি বাসের ভেতর থেকে ভিডিও শেয়ার করে কেজরিওয়াল জানান, তিনি এবং আম আদমির অন্য নেতারা দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। বাসে তার সঙ্গে থাকা বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

যন্তর মন্তরে সিইসিবিরোধী বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ বার্তা দেওয়ার কয়েক মিনিট পরই কেজরিওয়ালকে আটক করা হয়।

এদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অভিযানের মধ্যে কেজরিওয়ালকে পুলিশ সদস্যরা হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি।

দলটির অভিযোগ, গুজরাটের দায়িত্বপ্রাপ্ত নেতা গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং ও দুর্গেশ পাঠকসহ শীর্ষ নেতাদেরও আটক করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএস/ 
সম্পর্কিত
তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
ছবিতে দিল্লিজুড়ে ধরপাকড়
সর্বশেষ খবর
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন
দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার