তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১৭:৫৩ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৯:৪৪

আবুধাবিতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন চায়ের বিরতির আগ পর্যন্ত মোটামুটি ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। এই পুরো সেশনে বাংলাদেশ তাদের একটি উইকেট ফেলতে পেরেছিল। দ্বিতীয় সেশন শেষে আফগানদের প্রথম ইনিংসে স্কোর ছিল ২ উইকেটে ১৩১ রান। চায়ের বিরতির পর আবার খেলায় ফেরে বাংলাদেশ। পর পর তুলে নিয়েছে দুই উইকেট। 

তৃতীয় সেশনের প্রথম ওভারেই আব্দুল মালিক ও রহমত শাহর ৭০ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। ফেরান প্রান্ত আগলে খেলতে থাকা আব্দুল মালিককে। যিনি ৬২ রানে ব্যাট করছিলেন। পরের ওভারে আরেক নতুন ব্যাটার হাশমতউল্লাহ শহীদিকে (০) স্টাম্পড করান মেহেদী হাসান মিরাজ। তাতে বাংলাদেশ আফগানদের ওপর চাপ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে আফগানদের স্কোর ছিল প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৬২ রান। তারা এখনও ১৮৪ রানে পিছিয়ে। রহমত শাহ ৪৯ রানে ব্যাট করছেন, ইকরাম আলিখিল তাকে সঙ্গ দিচ্ছেন ১২ রানে।  

প্রথম সেশনে একটি উইকেট নেন হাসান মাহমুদ। সাজঘরে পাঠান সেদিকুল্লাহ অটলকে (১৭)। তার পর দ্বিতীয় সেশনে একটি উইকেট নেন এবাদত। তার শিকার হন শহিদুল্লাহ (২০)।  

/এফআইআর/
সম্পর্কিত
শেষ ঘণ্টায় উইকেট নেই, এগিয়ে থাকার সুযোগ হাতছাড়া বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, আছে চমক
৩৪৬ রানের পর শুরুতে হাসানের আঘাত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এক মণ্ডপেই ১০১ প্রতিমা, আছে মহাবিশ্বের চার কালের কাহিনিও
এক মণ্ডপেই ১০১ প্রতিমা, আছে মহাবিশ্বের চার কালের কাহিনিও
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প