৩৪৬ রানের পর শুরুতে হাসানের আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৪:৪৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

একমাত্র টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৪৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। আবুধাবিতে টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৪ রান। বিরতির ঠিক আগে দলের ৩০ রানের সময় সেদিকুল্লাহ অটলকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ।

আউট হওয়ার আগে ভালো ব্যাটিং করছিলেন অটল। তিনটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। তবে ১৭ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার জোরালো আবেদনের পরও বেঁচে গিয়েছিলেন তিনি।

এর আগে দিনের শুরুতে বাংলাদেশের লেজের ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দেওয়ার কাজটি করেন আফগানিস্তানের পেসাররা। মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মাত্র ৮.৩ ওভারেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শুরুতে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আরও ২৯ রান যোগ করেই অলআউট হয় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে জুনে নিউ চণ্ডীগড় টেস্টে ১৪০ রানে ৬ উইকেট নেওয়া সেলিম তাইজুল ইসলামকে ফিরিয়ে চার উইকেট পূরণ করেন। ইয়ামিন আহমাদজাই নেন তিনটি উইকেট। এবাদত হোসেনকে শূন্য রানে স্লিপে ক্যাচ বানিয়ে বাংলাদেশের ইনিংসের শেষ উইকেটটিও তুলে নেন ইয়ামিন।

টেস্ট ক্রিকেটে সংক্ষিপ্ত ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ইনিংসে প্রতিপক্ষের নয়টি উইকেট নিয়েছে আফগানিস্তানের পেস আক্রমণ। সেলিম ও ইয়ামিনের সঙ্গে ইসমত আলমও দুটি উইকেট নিয়ে অবদান রাখেন। ধীরগতির পিচে গতি ও বাউন্স কাজে লাগিয়ে ৮২ রানে ৪ উইকেট নিয়ে আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সেলিম।

/এফআইআর/
সম্পর্কিত
ওমানের ভিসা মিলছে না, আটকে গেলো যুবাদের সফর
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
স্বাধীনতার ১৬ বছর আগেই ঢাকায় টেস্ট! জানেন সেই ঐতিহাসিক ম্যাচের গল্প?
সর্বশেষ খবর
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ