ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের

আন্তর্জাতিক ডেস্ক 
১১ অক্টোবর ২০২৬, ১৫:৪২ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৫:৪২

ইরানের সঙ্গে যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা ১৮ থেকে বেড়ে ২১ হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করেছে পেন্টাগন। গত মাসে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরান যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানির সংখ্যা পেন্টাগনের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি।

প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের অভ্যন্তরীণ হতাহতের হিসাব সম্পর্কে অবগত ছয় কর্মকর্তার বরাত দেওয়া হয়। তাদের হিসাবে, নিহতের সংখ্যা ২২। পেন্টাগনের প্রকাশ্য ডেটাবেজে আগে যে হিসাব ছিল, তার চেয়ে এই সংখ্যা চারজন বেশি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) সর্বশেষ হালনাগাদে যুদ্ধবহির্ভূত কারণে মারা যাওয়া দুজনের তথ্যও যুক্ত হয়েছে। তারা হলেন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের মেজর সরফ্লাই দাভিউস, যিনি মার্চে কুয়েতে মারা যান, এবং নৌবাহিনীর এক সদস্য, যিনি আত্মহত্যা করেছেন। ওই নৌসদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি।

পেন্টাগনের বিরুদ্ধে প্রকৃত হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশের পর তা নাকচ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হেগসেথ লেখেন, ‘এটি জঘন্য ও ভুয়া। সম্পূর্ণ মিথ্যা’।

ওয়াশিংটন পোস্টের সমালোচনা করে তিনি আরও লেখেন, ওয়াশিংটন পোস্টের লজ্জা হওয়া উচিত- তারা ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের চেয়েও খারাপ।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
জেলেনস্কির প্রত্যাখ্যান, পুতিনের সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি
কী, কেন, কীভাবে যন্তর-মন্তর ২.০: আলোচিত নেহা বোরা কোনও সংগঠনের নেত্রী, এর ইতিহাস ও রাজনীতি কী
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
স্বর্ণসহ গ্রেফতার মালয়েশিয়ান নাগরিক রিমান্ড শেষে কারাগারে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম