চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নে আশাবাদী অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৭:১৫ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:১৫

চীনে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উন্নয়ন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুক। সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত বৈঠকে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন এবং পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির পাশাপাশি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য এমন সম্পর্ক গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্থিতিশীল প্রত্যাশা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরিতেও তা সহায়ক হবে।

অ্যাপলসহ সব দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী চীন। এসব প্রতিষ্ঠান চীনের আধুনিকায়নের ফলে সৃষ্ট সুযোগ কাজে লাগাতে পারবে বলেও আশাবাদী চীনের উপপ্রধানমন্ত্রী।

জবাবে টিম কুক বলেন, চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়ে অ্যাপল পুরোপুরি আত্মবিশ্বাসী। পাশাপাশি ব্যবসায়িক মহলে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল এবং সুস্থ উন্নয়নে আরও অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
নতুন রেকর্ড গড়তে প্রস্তুত বিশ্বের বৃহত্তম আইস-স্নো পার্ক
সর্বশেষ খবর
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ নয়: আসুন তাদের পাশে থাকি 
মানসিক সমস্যা মানেই ‘পাগল’ নয়: আসুন তাদের পাশে থাকি 
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ, দলে আছেন যারা
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি দুই নেতার ডাকে থানায় গিয়ে আটক যুবক
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি দুই নেতার ডাকে থানায় গিয়ে আটক যুবক
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার