একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৬, ১৮:১৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:১৭

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এ সময়ের মধ্যে অনলাইন সিস্টেমে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সোমবার (১২ অক্টোবর) কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ারুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে। এরপর অনলাইন সিস্টেমে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে এফকিউ, ইকইউ-১, ইকইউ-২ এবং এসকিউ কোটার প্রমাণ। এসব কাগজপত্র যাচাই করে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন সিস্টেমে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি নিয়ে কোনও জটিলতা সৃষ্টি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে যে কারণে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
সর্বশেষ খবর
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার ওপর আরও চাপ বাড়ার শঙ্কা 
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার ওপর আরও চাপ বাড়ার শঙ্কা 
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
৩০ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি চকবাজারের আগুন, বের হচ্ছে ধোঁয়া
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার