সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারির তারিখ ঘোষণা, যেভাবে আবেদন করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

ঢাকা মহানগরীসহ সারা দেশের সব বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে গত ১২ নভেম্বর ২০২৭ সালের ভর্তি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।  

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ দেশের সব বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে (http://gsa.teletalk.com.bd) গ্রহণ করা হবে। 

প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এ ফি জমা দিতে হবে। একজন প্রার্থী প্রাপ্যতা সাপেক্ষে আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। 

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট ভর্তি কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে। বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ অনুযায়ী বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করবেন। আবেদন ফরম জমার শেষ তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তি ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের (www.dshe.gov.bd) সেকেন্ডারি সার্কুলার বা অর্ডার বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
নতুন বছরে সময়মতো পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা?
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার
প্রাথমিকের ১৫৫৪ পদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন