মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৫৩

ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরা শহরে একটি নতুন শোরুম উদ্বোধনের মাত্র ১২ মিনিট আগে গায়েব হয়ে গেছে প্রায় ৮ কোটি ২৮ লাখ রুপি মূল্যের সাড়ে ৫ কেজি স্বর্ণের গয়না। আগামী দশহরা উৎসব উপলক্ষে প্রস্তাবিত ওই উদ্বোধনের জন্য মুম্বাই থেকে স্বর্ণের এই চালানটি আনা হয়েছিল। মুম্বাইভিত্তিক এক প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক বাথরুমে যাওয়ার ফাঁকেই গায়েব হয়ে যায় স্বর্ণ ভর্তি দুটি ব্যাগ।

মুম্বাইয়ের জাভেরি বাজারের যুগান গোল্ড প্রাইভেট লিমিটেড-এর সেলস ম্যানেজার হিমাংশু জৈনের অভিযোগের ভিত্তিতে ভাদোদরার বাপদ থানায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী এবং গয়না নিয়ে চম্পট দেওয়া দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের চারটি দল গঠন করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ব্যবসায়ী ভাবিককুমার সোনির সঙ্গে ২০১৭ সাল থেকে ব্যবসা করে আসছেন হিমাংশু জৈন। সোনি সম্প্রতি জানান যে, তিনি ভাদোদরার ওয়াঘোড়িয়া রোডের সাই গণেশ কমপ্লেক্সে শ্রী অম্বিকা জুয়েলার্স নামে একটি নতুন শোরুম খুলেছেন এবং দশহরার আগে উদ্বোধনের জন্য কিছু স্বর্ণের গয়নার তালিকা দেন। অর্ডার অনুযায়ী হিমাংশু জৈন রবিবার প্রায় সাড়ে ৫ কেজি স্বর্ণ নিয়ে ভাদোদরায় পৌঁছান।

ঘটনার দিন শোরুমে স্বর্ণ প্রদর্শনের কাজ চলছিল। সে সময় সোনি ও হিমাংশুর ভাই নীল দুপুরের খাবারের জন্য বাইরে যান। যাওয়ার সময় সোনি আশ্বাস দেন যে গয়না ভর্তি ব্যাগ দুটি নিরাপদ থাকবে এবং তারা বাইরে থেকে দোকানটি লক করে যান। ঠিক সেই সময়েই হিমাংশু ওয়াশরুমে যান।

মাত্র ১২ মিনিট পর বাথরুম থেকে ফিরে হিমাংশু দেখতে পান দোকানের তালা খোলা এবং ভেতর থেকে স্বর্ণ ভর্তি দুটি ব্যাগ উধাও, যদিও অন্যান্য কিছু গয়না অক্ষত ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি নীল রঙের দুচাকার বাহনে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যাগ দুটি নিয়ে চম্পট দিচ্ছে। অন্যদিকে খাবারের কথা বলে বাইরে যাওয়া সোনি মাথা ঘোরার অজুহাত দিয়ে সরে যান এবং এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে সন্দেহ করছে পুলিশ। ভাদোদরার সহকারী পুলিশ কমিশনার জি বি ভাবনিয়া বলেন, আমাদের সন্দেহ দশহরার আগে নতুন শোরুম উদ্বোধনের নাম করে বিপুল পরিমাণ স্বর্ণের এই অর্ডার দেওয়া একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত হতে পারে।

তিনি আরও জানান, পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত নজরদারি ব্যবহার করছে এবং বিভিন্ন স্থানে অভিযান চালানো শুরু করেছে। স্বর্ণ গায়েব হওয়া এবং এর সঙ্গে জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে পুরো ঘটনার ধারাবাহিকতা মেলানোর চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়লো
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
প্রিয়জন হারানোর কষ্ট কমাতে পারে সিনেমা?
প্রিয়জন হারানোর কষ্ট কমাতে পারে সিনেমা?
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার