‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী’, প্রথম ব্রিফিংয়েই বিব্রত ট্রাম্পের প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ১৩:১৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনেই এক অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার চার সন্তানকে সামলানোর পাশাপাশি এই কঠিন দায়িত্ব কীভাবে পালন করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুলবশত নিজের বস ট্রাম্পকে ‘স্বামী’ হিসেবে সম্বোধন করে বসেন তিনি।

গত আগস্টে ক্যারোলিন লিভিট প্রেস সচিবের পদ ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হন কেটি জ্যাকারিয়া। প্রথম ব্রিফিংয়ে তিনি মাত্র ১৪ মিনিট উপস্থিত ছিলেন এবং আকস্মিকভাবে ব্রিফিং শেষ করার আগে মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন।

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এক সাংবাদিক জ্যাকারিয়াকে প্রশ্ন করেন, কীভাবে তিনি হোয়াইট হাউজের অত্যন্ত ব্যস্ত দায়িত্বের পাশাপাশি পারিবারিক জীবন সামলাবেন। উল্লেখ্য, সন্তানকে আরও বেশি সময় দেওয়ার তাগিদ ও কাজের অতিরিক্ত চাপের কথা উল্লেখ করেই এর আগে পদত্যাগ করেছিলেন লিভিট।

প্রশ্নের উত্তরে জ্যাকারিয়া বলেন, ‘আমার সন্তানদের সঙ্গে সন্ধ্যাটা না কাটানোর ভাবনাটি পুরোপুরি অবিশ্বাস্য, তাই আমার প্রেসিডেন্ট... দুঃখিত, আমার স্বামী এখানে বাইরে আছেন’। তার এই বিভ্রান্তিকর মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্রিফিং রুমে হাসির রোল ওঠে।

তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলাতে কৌতুকের ছলে তিনি বলেন, ‘এটি বেশ ভালো একটা বিষয় হলো’। এরপর তিনি ট্রাম্পের প্রশংসা করেন এবং তাকে এই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের ওপর জোর দেন।

জ্যাকারিয়া জানান, তার পরিবার ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন ডিসিতে স্থানান্তরিত হবে। চার সন্তানের একজন মাকে এই পদে নিয়োগ দেওয়া প্রমাণ করে যে কর্মজীবী নারীদের প্রতি ট্রাম্পের সমর্থন রয়েছেন।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, জ্যাকারিয়া একটি প্রস্তুত করা লিখিত বক্তব্যের মাধ্যমে ব্রিফিং শুরু করেন। এতে তিনি জ্বালানি, শুল্ক ও অভিবাসন বিষয়ে ট্রাম্পের নীতিগুলোর পাশাপাশি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার বিষয়টিও তুলে ধরেন। নিজের এই ভূমিকাকে তিনি প্রেসিডেন্টের এজেন্ডা আরও জোরালোভাবে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন।

সাংবাদিকদের তিনি বলেন, বাইরে থেকে আমি যা করে আসছিলাম, এখানেও সেটাই করার সুযোগ পাচ্ছি। তা হলো আমেরিকান জনগণের জন্য ট্রাম্পের অবিশ্বাস্য এজেন্ডাগুলোকে আরও বড় ও প্রসারিত করে ছড়িয়ে দেওয়া।

ট্রাম্পকে ‘নিজের সেরা মুখপাত্র’ হিসেবে উল্লেখ করে জ্যাকারিয়া তার প্রথম প্রশ্নটি নেন ডানপন্থি সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ থেকে। ব্রিফিং এবং প্রেস পুলে নতুন সংবাদমাধ্যমকে যুক্ত করতে লিভিটের চালু করা নিয়মের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

তবে তার প্রথম সংক্ষিপ্ত ব্রিফিংটি বেশ দ্রুতই শেষ হয়ে যায়। মেরিন ওয়ান বিমানে চড়ে ট্রাম্পের হোয়াইট হাউজ ত্যাগের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তারা সরাসরি ট্রাম্পকে প্রশ্নগুলো করতে পারেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
ওপেনএআই-এ গোপন নজরদারি: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর