স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা, নয়ডায় ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ১৬:১১ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:১১

ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হর্ষিত লাভানিয়া। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া হর্ষিত পারিবারিক বিরোধের জেরে গত ছয় মাস ধরে স্ত্রীর কাছ থেকে আলাদা বসবাস করছিলেন। তিনি ওই ভাড়া ফ্ল্যাটে একা থাকতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ফ্ল্যাটে এসে দরজায় কড়া নাড়েন। তবে স্ত্রীর সঙ্গে আবারও তর্কে জড়ানোর আশঙ্কায় হর্ষিত দরজা খুলতে চাননি। স্ত্রী বাইরে থেকে তাকে ডেকে কথা বলার চেষ্টা করলেও হর্ষিত তাতে রাজি হননি। পরবর্তীতে দরজা খোলার জন্য তিনি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীদের খবর দেন।

ঠিক ওই মুহূর্তে হর্ষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এ সময় পা পিছলে তিনি সোজা নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।

হাউজিং সোসাইটির বাসিন্দারা তাৎক্ষণিকভাবে হর্ষিতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিরোধের কারণে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। বর্তমানে পুলিশ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। 

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
লং মার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
সর্বশেষ খবর
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
বয়স বাড়লেও শরীর থাকুক সচল
বয়স বাড়লেও শরীর থাকুক সচল
এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’