রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই

বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৯:০০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:০০

নিজের চেনা ছক ভেঙে এবার ভিন্ন রূপে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। আসন্ন হরর-কমেডি সিনেমা ‘নাই নাভেল্লি’তে মোহিনী চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটির মধ্য দিয়ে দর্শক তার আরও প্রাণবন্ত, চঞ্চল ও মজার একটি দিক দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি।

সিনেমাটি পরিচালনা করেছেন তামিল নির্মাতা বালাজি মোহন। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।

এক বিবৃতিতে ইয়ামি বলেন, ‘আমার এমন একটি দিক দর্শক দেখতে পাবেন, যা আরও প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত ও আনন্দময়। মোহিনী চরিত্রে কৌতুক, দুষ্টুমি ও শারীরিক অভিব্যক্তির অনেক সুযোগ রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে নিজের ওপর যে নিয়ন্ত্রণ থাকে, তা কিছুটা ছেড়ে দিয়ে মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর স্বাধীনতা পেয়েছি। অভিজ্ঞতাটি আমার কাছে বেশ সতেজ ছিল।’

ছবির গানে নাচের অভিজ্ঞতাও উপভোগ করেছেন ইয়ামি। সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমারের সুর এবং বিজয় গাঙ্গুলির কোরিওগ্রাফি তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, মোহিনী চরিত্রটির রসবোধ বেশ স্বতঃস্ফূর্ত। তার অনেক প্রতিক্রিয়াই অপ্রত্যাশিত। কখনও কখনও বেশি চিন্তা না করে নিজের স্বাভাবিক প্রবৃত্তির ওপর ভরসা রাখলেই মজার মুহূর্ত তৈরি হয়। এই দিকটি পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আনন্দিত তিনি।

‘নাই নাভেল্লি’র ট্রেলারে মিরাটের এক বিশৃঙ্খল পরিবারে নববধূ মোহিনীর আগমন দেখা যায়। প্রথমে তাকে আদর্শ বউ মনে হলেও, গল্প এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসে রহস্যময় নানা ঘটনা। দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা, গা ছমছমে হাস্যরস, অতিপ্রাকৃত ঘটনা ও ভারতীয় লোককথা ঘিরে এগিয়েছে ছবির গল্প। এতে ইয়ামিকে ‘রাবণ রাজ’ অংশে এক ডাইনি চরিত্রেও দেখা যাবে।

হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা ছবিটির চিত্রনাট্য লিখেছেন। আনন্দ এল রাই ও শর্মা কালার ইয়েলোর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন। অ্যামাজন এমজিএম স্টুডিওসের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির এটিই প্রথম যৌথ কাজ। ছবির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার।

ইয়ামিকে সর্বশেষ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ‘হক’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই