এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৮

ভারতের নয়া দিল্লির বিখ্যাত কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপির) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। আহ্বানের সময় তিনি বলেন, আমরা দেখিয়ে দেব তেরঙা উড়ানো কোনও অপরাধ নয়।

এর আগে বুধবার দিল্লিতে অনুমোদিত প্রতিবাদ স্থলের তালিকা থেকে বাদ পড়া যন্তর মন্তরে অনাধিকার প্রবেশের অভিযোগে সিজেপির দুই নেতাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর নরেন্দ্র মোদি সরকার দেশে অনানুষ্ঠানিক জরুরি অবস্থা জারি করছে বলে অভিযোগ তোলেন অভিজিৎ।

মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কার প্রতি ইঙ্গিত করে দিপকে প্রশ্ন তোলেন, যন্তর মন্তরে দাঁড়িয়ে জাতীয় পতাকা উড়িয়ে তারা কী অপরাধ করেছেন? তিনি জানতে চান, ‘তাদের অপরাধটা কী ছিল?’

পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দিতে মঙ্গলবার সকালে ব্যারিকেড ভেঙে অনুমোদনহীন স্থান যন্তর মন্তরে প্রবেশ করায় সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে আটক করা হয়। শান্তিভঙ্গের মুচলেকা লঙ্ঘন এবং নিষিদ্ধ ঘোষিত যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে বুধবার আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালে তাঁদের দিল্লির তিহার জেলে স্থানান্তরিত করা হয়।

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা