অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩০ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:১৬

অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াটের সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আরও বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে। অরুণাচল প্রদেশ পুলিশ নবি মুম্বাই থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) দুটি কোম্পানিকে অতিরিক্ত শক্তি হিসেবে পাসিঘাটে নিয়ে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পরিবহন বিমান একাধিকবার আরএএফ ও অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে পাসিঘাট বিমানবন্দরে অবতরণ করেছে। পুলিশ সূত্র জানায়, সিয়াং ও আপার সিয়াংয়ে আরএএফের আরও কয়েকটি কোম্পানি আগে থেকেই মোতায়েন রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, আসামের ডিব্রুগড়, শিবসাগর, যোরহাট, নগাঁও ও নলবাড়ী থেকে সিআরপিএফের কোম্পানিগুলোকে সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। সিয়াং অঞ্চলে মোট ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের মোকাবিলায় নারী আরএএফ সদস্যদের দলও রাখা হয়েছে।

পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং বাঁধের বিরুদ্ধে বিক্ষোভ ২৩ অক্টোবর সহিংস রূপ নেয়। এনএইচপিসির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়। উচ্ছৃঙ্খল জনতা বিধায়কদের বাড়িঘর ভাঙচুর করে। সিয়াং উপত্যকার পাসিঘাট, মেবো ও রুকসিনে বিএনএসএসের ১৬৩ ধারার নিষেধাজ্ঞা বহাল রেখেছে কর্তৃপক্ষ।

গত সপ্তাহে পাসিঘাটে সহিংস বিক্ষোভ ঘিরে অরুণাচল প্রদেশ পুলিশ কয়েকটি মামলা করেছে। এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আরও আটজনকে আটক করা হয়েছে। এদিকে সিয়াং উপত্যকার অস্থিরতার পর প্রস্তাবিত বিশাল বাঁধ প্রকল্প ঘিরে অরুণাচলের আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়েছে।

আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে তাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার জেলাব্যাপী হরতাল জেলা সদর দফতর দাপোরিজোতে উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তায় যানবাহনে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।

শনিবার রাতে তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতির বাড়ির খোঁজে তল্লাশি চালিয়ে তাকে আটকের কথিত চেষ্টার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল। ইউনিয়নটি প্রস্তাবিত ১ হাজার ৬০০ মেগাওয়াটের আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিলেরও দাবি জানাচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডিজেলবাহী চতুর্থ রুশ জাহাজ
অন্ধ্র উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দুই রাজ্যে ভারী বৃষ্টি
যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির
সর্বশেষ খবর
সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
দিনদুপুরে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘে প্রতিবেদন
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘে প্রতিবেদন
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে