স্পেনে দুই বুলেট ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ২১:০৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২১:০৭

স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে দুটি উচ্চগতির বুলেট ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। বুধবার ভোরের দিকে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভয়াবহ এই ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়েল এবং আন্দালুসিয়ার মধ্যবর্তী রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

দেশের রেল ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় তোলেদোপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ-আন্দালুসিয়া হাই-স্পিড লাইনে দক্ষিণগামী একটি রাষ্ট্রায়ত্ত রেনফে এভিই ট্রেন দাঁড়িয়ে থাকা আইরিও ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।

এমবিসি নিউজের তথ্যমতে, সিগন্যাল ত্রুটি মেরামতের দায়িত্বে থাকা এক কর্মীর ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বিপরীত দিক থেকে আসা আইরিও ট্রেন সম্পর্কে এভিই ট্রেনটিকে সতর্ক করতে ব্যর্থ হন। কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এথার পাদিইয়া জানান, রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং আইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্ষোভ ও শোক প্রকাশ করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লিখেছেন, তোলেদোর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি স্তম্ভিত। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা ও সমর্থন রয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।

চলতি বছরে স্পেনের হাই-স্পিড রেল নেটওয়ার্কে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে আদামুজে এক দুর্ঘটনায় ৪৫ জন মারা যান।

সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোকে আহ্বান ইসরায়েলি বিরোধী দলের
সর্বশেষ খবর
এক এলাকায় দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল