শাহজালালে চীনা দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ২২:৪৯ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২৩:১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার (২৮ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে তাদের শরীরে লুকানো অবস্থায় পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬-এ স্বর্ণ চোরাচালান হতে পারে; এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

নজরদারির একপর্যায়ে চ্যান লিইউয়ান ও মো জিয়াউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হন। এ সময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম, হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১২ কেজি। প্রাথমিক যাচাইয়ে এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সূত্র।

/আইএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন
পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ লুট: একজনকে ধরার পর বেরিয়ে এলো ৮৮ লাখ টাকা
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
বদলির আগে একদিনে এক ‘সন্ত্রাসীর’ ৬৫ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব
বদলির আগে একদিনে এক ‘সন্ত্রাসীর’ ৬৫ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু