চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন, আসামি মামুনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৬, ১৯:০৪ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:০৪

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত একটি গাড়ি মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে করা মামলায় আসামি মামুন মন্ডলের জামিন দিয়েছেন আদালত। আসামি মামুন চিত্রনায়ক মান্নার পরিবারের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

বুধবার (২৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আসামি মামুন দীর্ঘদিন ধরে মান্নার পরিবারে ম্যানেজার হিসেবে কাজ করছেন। এটা নিছক দুর্ঘটনা। আমরা আদালতে জামিন চেয়ে আবেদন করি। এক হাজার টাকা মুচলেকায় আসামি মামুন মন্ডলের জামিন দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার আসামি মামুন মন্ডল ও আরেক আসামি গাড়ির টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ির নিচে গাড়ি পার্কিংয়ের গ্যারেজ রয়েছে। ওই বাড়ির ভাড়াটিয়া সেলির (চিত্রনায়ক মান্নার স্ত্রী) একটি প্রাইভেটকার দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে ছিল। গাড়িটির নিচে তেলের চিহ্ন দেখতে পেয়ে সেটি সরিয়ে নেওয়ার জন্য বাড়ির কর্তৃপক্ষ গাড়ির মালিককে অনুরোধ করে।

এরপর গাড়িটি গ্যারেজ থেকে বের করে ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য পরিবারের ম্যানেজার মামুনকে নির্দেশ দেন মালিক। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর মামুন ও সোহেল গাড়িটি মেরামত করতে গ্যারেজে আসেন। বাড়ির ম্যানেজার তাদের গ্যারেজের বাইরে গিয়ে কাজ করার কথা বললেও তারা ভেতরেই মেরামতকাজ শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাড়িটিতে আগুন লাগে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পাশের আরেকটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া গ্যারেজ, বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা, গেটের শাটারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। ভবনের বিভিন্ন স্থানের কাচও ভেঙে যায়। সব মিলিয়ে প্রায় ৯০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বাড়ির ম্যানেজার মো. গাজী মানিক মিয়া ভাটারা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মামুন ও সোহেলকে গ্রেফতার করা হয়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, জামায়াতের নিন্দা
উচ্ছেদের ঘণ্টা না পেরোতেই ফুটপাতে দোকান, আবার ডিএনসিসির অভিযান
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮১, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার বাংলাদেশের মাটি থেকেই দেখা গেলো এভারেস্ট-মাকালু!
এবার বাংলাদেশের মাটি থেকেই দেখা গেলো এভারেস্ট-মাকালু!
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল