মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫৬

হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি এমকিউ-১ ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ বাহিনীটির বরাতে এ খবর জানিয়েছে।

আইআরজিসি জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে ১৪টি এমকিউ-১ ড্রোন প্রতিহত করে ধ্বংস করলো। আইএসএনএর খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালির পূর্ব আকাশে, সিরিক উপকূলীয় এলাকার বিপরীতে। এমকিউ-১ যুক্তরাষ্ট্রের তৈরি মনুষ্যবিহীন আকাশযান। তবে আইআরজিসি তাদের বিবৃতিতে ড্রোনটির পরিচালনাকারী কে ছিল, তা নির্দিষ্ট করেনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন দফা আক্রমণাত্মক পদক্ষেপের ক্রমবর্ধমান ইঙ্গিতের মধ্যে এ ঘটনা ঘটলো।

মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানের বিরুদ্ধে সংক্ষিপ্ত ও তীব্র সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে উপসাগরীয় আরব দেশগুলোকে বলেছে ওয়াশিংটন। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে নির্বাচনের পর বড় আকারের হামলার দিকেই তার ঝোঁক রয়েছে।

চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরিতে জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক পরে ভেস্তে যায়। প্রণালিতে চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ এর কারণ।

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও। আগুনের কারণ বা হতাহতের বিষয়ে কোনও বিবরণ দেয়নি সংস্থাটি। এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানায়, অন্য একটি জাহাজের মাস্টারের কাছ থেকে তারা এ প্রতিবেদন পেয়েছে। প্রণালির ঠিক বাইরে ওমানের খাসাব থেকে ৯ নটিক্যাল মাইল (১৭ কিলোমিটার) উত্তরে জাহাজটি দেখা গেছে।

বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান জলপথটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনুমতি ছাড়া প্রণালি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে তারা জাহাজেও হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, ডন

/এসএইচএম/
সম্পর্কিত
‘বিদেশি সত্তা’ নির্বাচন চুরি করেছে, দাবি নেতানিয়াহুর দল লিকুদের
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
জাপানি নাটকে চীনবিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ বেইজিংয়ের
সর্বশেষ খবর
৫ আগস্টের শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ
৫ আগস্টের শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও নিয়ে যা বলেছিলেন তাহসিফ
ভারতে জিমির স্বীকৃতির দিনে জাপানের কাছে হার
ভারতে জিমির স্বীকৃতির দিনে জাপানের কাছে হার
ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট
ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট
‘বিদেশি সত্তা’ নির্বাচন চুরি করেছে, দাবি নেতানিয়াহুর দল লিকুদের
‘বিদেশি সত্তা’ নির্বাচন চুরি করেছে, দাবি নেতানিয়াহুর দল লিকুদের
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়