জাপানের একটি শক্তি সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন।
চীনা চরিত্র চিত্রায়নে জনরোষ তৈরি হওয়ায় একটি জাপানি নাটকের সঙ্গে সানরিও কোম্পানির সহযোগিতা বাতিলের ঘোষণা নিয়ে এ প্রতিক্রিয়া জানান মুখপাত্র।
কুও চিয়া খুন বলেন, আমরা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো লক্ষ্য করেছি। এই নাটক আবারও জাপানে এমন একটি শক্তির অব্যাহত উপস্থিতিকে উন্মোচিত করেছে, যারা সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার এবং চীন-বিরোধী মনোভাব ছড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এতে আন্তর্জাতিক সমাজ এবং জাপানের বিচক্ষণ ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত।
সূত্র: সিএমজি
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো