বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৯:০৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৯:০৯

ভালো ঘুমের প্রত্যাশা বিশ্বজুড়ে তৈরি করছে নতুন এক বিশাল বাজার। ম্যাট্রেস থেকে শুরু করে কৃত্তিম বুদ্ধিমত্তা ও সেন্সরভিত্তিক স্মার্ট ডিভাইস—সবকিছুতেই এখন স্থান পাচ্ছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের দ্রুত বিস্তার করছে চীনা 'স্লিপ টেকনোলজি' কোম্পানিগুলো।

গত সেপ্টেম্বরে শাংহাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফার্নিচার এক্সপোতে স্মার্ট ম্যাট্রেস তৈরি করে ব্যাপক নজর কেড়েছে চীনা ব্র্যান্ড 'তে রুচি'। তাদের তৈরি এ বিশেষ ম্যাট্রেস ব্যবহারকারীর ঘুমানোর ভঙ্গির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে মানানসই করে নেয়। সিইও ডেভিড উ জানান, তারা পশ্চিমা ও এশীয় ক্রেতাদের রুচি ও অভ্যাসের পার্থক্য বিবেচনা করে স্থানীয় চাহিদানুযায়ী পণ্য তৈরি করছেন। ২০২৫ সালে কোম্পানিটির বৈশ্বিক আয় পৌঁছেছে ২৬০ মিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের তুলনায় ৬৭ দশমিক ৩৭ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যবাহী বিছানার বাজার এখন দীর্ঘমেয়াদী 'হেলথ অ্যান্ড স্মার্ট টেক' খাতে রূপান্তরিত হচ্ছে। সাশ্রয়ী উৎপাদন ও এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে স্লিপ টেক কোম্পানিগুলো।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
আপনার তথ্যই অনলাইনে পণ্য, কারা করছে বেচাকেনা?
এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’
মাটির তলায় আস্ত গ্রাম! ছাদে হাঁটেন মানুষ, জানেন না বাইরের কেউ
সর্বশেষ খবর
১২ কলেজে পাসের খাতা শূন্য, সৈয়দপুরে সাফল্যের রেকর্ড
১২ কলেজে পাসের খাতা শূন্য, সৈয়দপুরে সাফল্যের রেকর্ড
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ ঘোষণা, প্রজ্ঞাপন জারি
ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ ঘোষণা, প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি